Baguiati Death: বহুতলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার! বাগুইআটিতে সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু

বাগুইআটির আমবাগান এলাকায় সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। স্বামীকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ। মৃতের নাম তিতাস নন্দী। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে রেজিস্ট্রির পর, স্বামীর সঙ্গে বহুতলের একতলায় ভাড়া থাকতেন বছর আঠাশের ওই মহিলা। ওই বহুতলেরই বাসিন্দা মহিলার আত্মীয়ার দাবি, বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। আত্মীয়ের দাবি, গতকাল রাতে পাঁচতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ায় মহিলার মৃত্যু হয়। আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি খুন খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola