Baguihati Case Update : হাওড়া স্টেশন থেকে পালাতে গিয়ে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2022 06:51 PM (IST)

বাগুইআটির ২ ছাত্র খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। হাওড়া স্টেশনের উল্টোদিকে ট্র্যাভেলস অফিসে ট্রেনের টিকিট কাটছিল সত্যেন্দ্র। মুম্বই গামী ট্রেনের টিকিট কাটছিল বাগুইআটির জোড়া খুনে ধৃত সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। হঠাৎ ট্র্যাভেলসের অফিস বিদ্যুৎহীন হয়ে যায়। টাকা না থাকায় টিকিট কাটার জন্য নিজের ফোন থেকে ফোন করে সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। তারপরেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার সত্যেন্দ্র। হাতেনাতে পাকড়াও করে বিধাননগর পুলিশ ।
মুখে মাস্ক চাপিয়ে হাফপ্যান্ট ও টিশার্ট চাপিয়ে হাওড়া স্টেশনে দেখা যায় সত্যেন্দ্রকে। গ্রেফতারের আগের সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ।