Baguihati Murder: ২ ছাত্র খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র গ্রেফতারির আগে হাওড়া স্টেশনে।Bangla News

বাগুইআটির ২ ছাত্র খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। হাওড়া স্টেশনের উল্টোদিকে ট্র্যাভেলস অফিসে ট্রেনের টিকিট কাটছিল সত্যেন্দ্র। মুম্বই গামী ট্রেনের টিকিট কাটছিল বাগুইআটির জোড়া খুনে ধৃত সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। হঠাৎ ট্র্যাভেলসের অফিস বিদ্যুৎহীন হয়ে যায়। টাকা না থাকায় টিকিট কাটার জন্য নিজের ফোন থেকে ফোন করে সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। তারপরেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার সত্যেন্দ্র। হাতেনাতে পাকড়াও করে বিধাননগর পুলিশ ।

মুখে মাস্ক চাপিয়ে হাফপ্যান্ট ও টিশার্ট চাপিয়ে হাওড়া স্টেশনে দেখা যায় সত্যেন্দ্রকে। গ্রেফতারের আগের সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola