Baharampur Murder: জেরায় ধৃত জানিয়েছে, কলেজছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল ।Bangla News

কলেজছাত্রীকে নারকীয়ভাবে কুপিয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল ভরসন্ধেয় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কলেজছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় কলেজছাত্রীর।তা মেনে নিতে না পারাতেই এই খুন। জেরায় দাবি ধৃতের। যদিও এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিষয়ে অভি‌যুক্তের ভাই শুভজিৎ চৌধুরী বলেন, কয়েকমাস থেকেই তাঁর দাদার ব্যবহারে পরিবর্তন এসেছিল। কথায় কথায় ক্ষীপ্ত হয়ে উঠতেন ঐ ‌যুবক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola