Bande bharat express: আজ পুরীগামী বন্দে ভারত বাতিল করা হয়েছে
ABP Ananda | 22 May 2023 10:45 AM (IST)

ওড়িশায় প্রাকৃতিক দুর্যোগের কবলে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস (Bande bharat express)। তার জেরে আজ পুরীগামী বন্দে ভারত বাতিল করা হয়েছে। গতকাল বিকেলে জাজপুর স্টেশন ছাড়িয়ে ঝড়-বৃষ্টিতে দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীদের দাবি, আচমকাই ট্রেনে বিদ্যুৎ চলে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। ওই অবস্থায় সেতুর ওপর ঘণ্টাতিনেক আটকে থাকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। বাজ পড়েই এই অবস্থা বলে অনুমান রেল কর্তৃপক্ষের। কোনওমতে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে নিয়ে আসা হয় খড়গপুরে। এরপর সাড়ে ৭ ঘণ্টা দেরিতে, রাত আড়াইটে নাগাদ হাওড়ায় পৌঁছয় বন্দে ভারত।