Bangladeshi Infiltrator Arrested: করত ছাতা সারাইয়ের কাজ, হাওড়া থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2021 05:31 PM (IST)

হাওড়ার (Howrah) দাশনগর (Dasnagar) থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক (Bangladeshi Infiltration) । এলাকায় ছাতা সারাইয়ে কাজ করত ওই ব্যক্তি। ধৃত বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মেলেনি কোনও নথি। বেআইনি ভাবে অনুপ্রবেশের কারণে গ্রেফতার। হরিদেবপুরে জঙ্গি সন্দেহে ধৃতরাও ছাতা সারাইয়ের কাজ করত।