Banglar Bidhan 2026 :ভোটের আগে বেকার ভাতা।'...আগে কতজনের চাকরি, শ্বেতপত্র চাই' দাবি শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE : কাল থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলির কাজ। নবান্নের বিশেষ নির্দেশ, জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে যুবসাথীর ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া শুরু হবে। আর এনিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক সংঘাত। চাকরি দেওয়া নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল।

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' নিয়ে তুঙ্গে রাজনীতি ! অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও,পরে তা প্রায় ৪ মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম ১৫ অগাস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফিনানশিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকেই দেব বলে ঠিক করেছি। 
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola