Susuniya Hill fire: রাতভর চেষ্টা, এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা

ABP Ananda  |  07 Mar 2025 01:43 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: রাতভর চেষ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। পুড়ে খাক বনাঞ্চল। এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও দমকলকর্মীরা। গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে। হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ চেহারা নেয়। ব্লোয়ারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। 


 


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে ? আজ জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে বৈঠকে ডেকেছেন আচার্য



যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে? দেশের অন্যতম উৎকর্ষ কেন্দ্র কীভাবে শান্ত হবে? আজ জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে বৈঠকে ডেকেছেন আচার্য, তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এখনও হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর, তাঁকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য আজ কীভাবে রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দেবেন, তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। রাজভবন সূত্রে খবর, যাদবপুরের ঘটনা নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যর কাছে রিপোর্ট চেয়েছিলেন আচার্য সি ভি আনন্দ বোসের কাছে সেই রিপোর্ট জমাও পড়েছে, গঠিত হচ্ছে অনুসন্ধান কমিটি।


  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Susuniya Hill fire: রাতভর চেষ্টা, এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন