Bankura Weather Update: তীব্র তাপপ্রবাহ, বাঁকুড়ায় শুনশান রাস্তাঘাট, নদীতে কমছে জলস্তর | ABP Anadna LIVE

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া শহরেও খাঁ খাঁ করছে রাস্তা। সকাল ১০টার পর থেকেই মোটামুটি রাস্তাঘাট ফাঁকা। যাঁরা প্রয়োজনে বেরিয়েছেন তাঁদের মাথায় টুপি, মুখ ঢাকা কাপড়ে, মাথায় ছাতা। গন্ধেশ্বরী নদী ও দ্বারকেশ্বর নদে জলস্তর কমতে শুরু করেছে তীব্র তাপপ্রবাহের জেরে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola