Bappi Lahiri Demise: বাপি লাহিড়ির প্রয়াণের খবরে কান্নায় ভেঙে পড়লেন ঊষা | Bangla News
প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের জুহুর একটি নার্সিংহোমে জীবনাবসান। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার সম্পর্কে বাপির মামা। ফলে ছোট থেকে সাঙ্গীতিক পরিবেশে বড় হয়েছেন বাপি লাহিড়ি। এই খবরে কান্নায় ভেঙে পড়েন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। তিনি বলেন, "আমার সব গান ওঁর সঙ্গে। হরি ওম হরি, উরিবাবা - আরও কত গান ওঁর সঙ্গে। আমার প্রতিটি অনুষ্ঠান ওঁর গান ছাড়া অসম্পূর্ণ। উনি সবসময় বলতেন আমরা অভিন্ন জুটি। "
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News এবিপি আনন্দ Bappi Lahiri এবিপি আনন্দ Bappi Lahiri Passes Away Singer Bappi Lahiri Bappi Lahiri Death Bappi Lahiri Songs Bappi Lahiri Death In Mumbai