Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda

Baranagar Incident: প্রথমে মৃতের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ। এবার মৃত তরুণীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এল কল। মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলি সাউয়ের অর্ধনগ্ন দেহ।
'বরানগরের তরুণীকে খুনের পর দক্ষিণেশ্বরের হোটেলে গিয়ে ওঠে ধরমবীর। সেই হোটেল থেকে সোজা হাওড়া স্টেশন যায় সে। হাওড়া থেকে ট্রেনে দিল্লি রওনা দেয় ধরমবীর', পূর্ব দিল্লির আনন্দ বিহার স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে, জানিয়েছে পুলিশ। ট্রানজিট রিমান্ডের জন্য আজ তাকে দিল্লির আদালতে পেশ করা হবে। 'আগে থেকেই ধরমবীরের সঙ্গে অঞ্জলি সাউয়ের যোগাযোগ ছিল', একসঙ্গে পাবজি গেম খেলত তারা, দাবি পুলিশের। 'মাঝখানে ধরমবীর অন্য এক তরুণীর সঙ্গে গ্রুপ করে পাবজি খেলা শুরু করে। এই নিয়েই তার সঙ্গে অঞ্জলি সাউয়ের বচসা শুরু হয়। ধরমবীরকে ফোন করে বরানগরের ফ্ল্যাটে আসতে বলে অঞ্জলি', রাগ থেকেই তরুণীকে খুনের পরিকল্পনা ধরমবীরের, অনুমান পুলিশের।