Tapas Roy: বিধানসভায় গিয়ে ইস্তফা দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ABP Ananda Live
ABP Ananda | 05 Mar 2024 07:17 AM (IST)

West Bengal News: বিধানসভায় গিয়ে ইস্তফা দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। আর এরপরই, দুর্নীতি থেকে সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। তৃণমূল সূত্রের খবর, এরই মধ্যে তাপস রায়কে শোকজও করা হয়েছে। এদিকে, তাপস রায়ের তৃণমূল-ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। ABP Ananda Live