Barasat court: নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড
ABP Ananda | 09 May 2023 12:32 PM (IST)

বৈদ্যুতিন তথ্যপ্রমাণের ভিত্তিতে নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসাত আদালত। নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে, জানিয়েছেন সাজাপ্রাপ্তের আইনজীবী।