Barasat JMB Arrest: বারাসাতে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি, 'বাংলাদেশে ছেলের যাতায়াত ছিল' জানালেন ধৃতের মা

এবার বারাসাত থেকে জেএমবি (JMB Millitant) জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক। ধৃতের নাম লালু সেন ওরফে রাহুল। বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করত রাহুল। জঙ্গিদের জন্য বানাত ভুয়ো আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড খবর সূত্রের। ধৃতের কাছে থেকে উদ্ধার ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল ফোন। 

এই নিয়ে লালুর মা বলেন, "আমার ছেলে বাংলাদেশে যেত।"

অন্য়দিকে, মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতিকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২। ধৃত সাবুল শেখ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহ সভাপতি। তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাস খুনের তদন্তে সিট গঠন করা হয়। গতকাল বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল নেতা সাবুল শেখ ও তাঁর সঙ্গী তৃণমূল সামু শেখের নাম উঠে আসে। ২ জনকে আটক করে শুরু জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি থাকায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। এর আগে তৃণমূল নেতার পরিবার অভিযোগ করে, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের ঘটনা ঘটেছে। যদিও অনুব্রত মণ্ডল গতকাল নিহতের বাড়ি যাওয়ার পর, খুনের ঘটনায় দলীয়-যোগ অস্বীকার করে মৃত তৃণমূল নেতার পরিবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola