Barasat: বারাসাতের মহকুমাশাসককে তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি সিন্হার | ABP Ananda LIVE
ছোট জাগুলিয়ার গণনাকেন্দ্রে সিপিএম প্রার্থীকে মারধর ও গণনাকেন্দ্রের বাইরে ব্য়ালট পেপার উদ্ধারের অভিযোগে, বারাসাতের মহকুমাশাসককে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই প্রসঙ্গে মহকুমাশাসক জানিয়েছেন, হাইকোর্টে হাজিরা দিয়ে, বিষয়টি জানার পর তিনি পরবর্তী পদক্ষেপ করবেন।