Galsi News: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গেলে গলসির তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ
ABP Ananda | 14 Jan 2023 11:04 PM (IST)

ভোটে জেতার পর থেকে আর দেখা মেলেনি এলাকায়! এই অভিযোগ তুলে, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করতে যাওয়া । গলসির তৃণমূল বিধায়ককে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীদের একাংশও! যদিও তাঁকে ঘিরে বিক্ষোভের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।