Barrackpore News: ব্য়ারাকপুরের মোহনপুরে ছেলেধরা গুজবে যুবককে মার, ৩জন গ্রেফতার | ABP Ananda LIVE

West Bengal News: বারাসাতের (Barasat)পর অশোকনগর(Ashokenagar), মোহনপুর, গুজবে ফের গণপিটুনি! অশোকনগরে ছেলেধরা গুজবে মানসিক ভারসাম্যহীন তরুণীকে মার। ব্যারাকপুরের মোহনপুরে তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত ৩ পুলিশ কর্মী, গ্রেফতার ১৫। ব্য়ারাকপুরের মোহনপুরে ছেলেধরা গুজবে যুবককে মার, ৩জন গ্রেফতার। পরিকল্পনা করে হামলা, দাবি আক্রান্তের পরিবারের। গুজব নয়, মহিলার সঙ্গে অভব্যতার জেরে মারধর, দাবি ব্যারাকপুর কমিশনারেট সূত্রে।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola