Barrackpore: জেলে বসেই হামলার ছক! বিরিয়ানি দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড শ্যুটার ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2022 06:12 PM (IST)

ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার। পুলিশের দাবি, জেলে বসেই বিরিয়ানির দোকানে হামলা চালানোর ছক কষে শ্যুটার সুজিত রায়। জেল থেকেই বিরিয়ানির দোকানের মালিককে বন্দুকের ছবি দেওয়া হুমকি-মেসেজ পাঠায় সুজিত। ইতিমধ্যেই জেলবন্দি ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ওই শ্যুটার। বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।