Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

Continues below advertisement

ABP Ananda LIVE : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আনন্দ সরদার ছাড়াও আরো দুই অভিযুক্ত প্রভাত মন্ডল এবং দিবাকর সরদার তাদেরও গ্রেফতার করেছে পুলিশ এবং এই ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে । তাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সম্পর্কে খোঁজখবর নেবার চেষ্টা করছেন পুলিশ। এই ঘটনায় ছয় সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। আর অন্যদিকে আগামীকালই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি

Amit Shah At Prosenjit House: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে যোগ দিতে কলকাতায় অমিত শাহ। রাজ্যে এসেই প্রথমে ইকো পার্কে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। এর পরে মিলন মেলায় আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola