Anandapore Dol Utsav: রঙে রঙে রঙিন হয়ে উঠল আনন্দপুর, নাচে-গানে-আবিরে পালিত হল বসন্তোৎসব। Bangla News

রঙে রঙে রঙিন হয়ে উঠল আনন্দপুর। বাতাসে উড়ল আবির। রবিবার আনন্দপুর মাঠে পালিত হল বসন্তোৎসব (Basanta Utsav)। উদ্যোক্তা কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। চুটিয়ে চলল আবির খেলা। নাচে-গানে বসন্তকে স্বাগত জানাল কচিকাঁচারা। বসন্তোৎসবে অংশ নেয় এলাকার বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন। বর্ণময় উৎসবে যোগ দেন পরিচালক রাজা চন্দ, অভিনেত্রী। সোহিনী সরকার, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। গান করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola