Tmc Mla: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার | ABP Ananda LIVE

ABP Ananda Live: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এখনও পর্যন্ত রফিকুল ইসলমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসানাবাদের তৃণমূলের সভাপতি। রফিকুল ইসলাম আগে সিপিএমে ছিলেন, তাই তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পোস্টার, পাল্টা কটাক্ষ সিপিএমের।
আরও খবর..
মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।
আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।