TMC News: তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। ABP Ananda Live

ABP Ananda Live: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এখনও পর্যন্ত রফিকুল ইসলমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসানাবাদের তৃণমূলের সভাপতি। রফিকুল ইসলাম আগে সিপিএমে ছিলেন, তাই তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পোস্টার, পাল্টা কটাক্ষ সিপিএমের। 

 

 

মাদারিহাট উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, গয়েরকাটায় মিছিল। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ টি কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনের প্রচারেই দেখা গেল বিরোধী দলনেতাকে। এদিন আর জি করের প্রতিবাদে স্লোগান শোনা যায় শুভেন্দুর মুখে।  শুভেন্দুর মিছিল লক্ষ্য করে জয় বাংলা স্লোগান।  আরও খবর, 'ওঁ যে পায়ের কাটা ছবিটা দেখাচ্ছে ওটা কোনও পুরোনো আঘাতের ছবি। যদি প্রমান করতে পারে আমি বিধায়কের গাড়িতে হাত দিয়েছি তাহলে দল যা সাজা দেবে তা মাথা পেতে নেব। এই ভিত্তিহীন অভিযোগ মৃতুঞ্জয় মন্ডল ঊষারানী মন্ডল ২০২১ সালের পর থেকে অনবরত দেওয়া শুরু করেছে। সবাই জানে যে মৃত্যুঞ্জয় মন্ডল অকারণে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করে।', হাড়োয়া কাণ্ডে মন্তব্য হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola