Beleghata Blast: বেলেঘাটায় মাটি খুঁড়তেই বিস্ফোরণ, জখম ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2022 06:18 PM (IST)

বেলেঘাটায় মাটি খুঁড়তেই বিস্ফোরণ, জখম ২ । নির্মাণকাজের জন্য মাটি খুঁড়তেই বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল শ্রমিকের হাত, জখম আরও এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি জখম ২ জন। ঘটনাস্থলে বেলেঘাটা থানার পুলিশ, লালবাজারের গুন্ডাদমন শাখা। সকেট বোমা ফেটে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।