Beleghata Clash: বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৫

বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৫। ধৃতরা ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস ও ধৃত তৃণমূল (TMC) নেতা রাজু নস্করের ঘনিষ্ঠ। 
ধৃতদের সঙ্গে ৩০ এপ্রিলের ঘটনার প্রত্যক্ষ যোগ রয়েছে, পুলিশ সূত্রে দাবি। বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় ধৃত বেড়ে ২৭। বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করল বেলেঘাটা থানার পুলিশ। ধৃতরা ৩৪ নম্বর। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস ও অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্করের ঘনিষ্ঠ। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে ৩০ এপ্রিলের ঘটনার প্রত্যক্ষ যোগ রয়েছে। এই নিয়ে বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২৭। অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্কর-সহ ৪ জনকে গিরিশ পার্কের পুরনো অস্ত্র-আইন মামলায় ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola