Belur Math: ১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন, মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2022 02:53 PM (IST)

১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন। ১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠা হয়। আজ সকালে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু। ভক্ত সমাবেশ শুরু হবে সকাল ৯টা থেকে। মূল মন্দিরের পাশে এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ১১টায়। বিকেল ৪টে থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। একবছর ব্যাপী কার্যক্রমের উপস্থাপনা করবেন সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।