BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

Continues below advertisement

ABP Ananda LIVE : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে পশ্চিমবঙ্গকে নিয়ে নালিশ বিজেপির প্রতিনিধিদলের। 'হারের ভয়ে বেপরোয়া হয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে'। 'কমিশনের কাছে ৬টি দাবি পেশ বিজেপি প্রতিনিধিদলের'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞার দাবি কমিশনের কাছে করা হয়েছে'। 'ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক'। দাবি বিজেপির প্রতিনিধিদলের, প্রতিনিধি দলে ছিলেন কিরেন রিজিজু, পীষূষ গোয়েল, সুকান্ত মজুমদাররা।

 

ভোটের আগে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে প্রত্যাবর্তন বিদায়ী বিধায়কের

টিকিট না পেয়ে ক্ষোভ। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক। বাদুড়িয়ার তৃণমূলের বিদায়ী বিধায়কের কংগ্রেসে প্রত্যাবর্তন হল। ২০১৬-২০২১ পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন।। তারপরে তৃণমূলে যোগ দেন। এবার কংগ্রেসে ফিরলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম দিলু । তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে দাবি বাদুড়িয়ার বিধায়কের।

তৃণমূল ত্যাগী কংগ্রেস নেতা বলেন, "আজ আমাদের এটাই খুশির খবর যে আজ আমি ঘরে ফিরে এলাম। কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম। ঘরে আসতে পেরেছি এটাই খুশির বিষয়। সেদিন একটি কারণে তৃণমূলে যোগ দিয়েছিলাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সিনিয়র নেতারা...সেদিন এমন মহল বানিয়ে দিয়েছিল...২০২১-এ বিজেপি এমন সংকট তৈরি করে দিয়েছিল পশ্চিমবঙ্গে যে ২০০ সিট নিয়ে ওরা আসবে বলেছিল...পুরো বাংলা দখল করে নেবে। সেদিন আমরা গিয়েছিলাম বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য। বিজেপি সেই সময় ধর্মনিরপেক্ষ বাংলার ওপর হামলার চেষ্টা করছিল। কিন্তু, দুঃখের বিষয় এটাই যে, সেইসময় যার অনুরোধে গিয়েছিলাম, সেই তৃণমূল দল ও বিজেপির মধ্যে আজ কোনও পার্থক্য খুঁজে পাই না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola