Arms Recover: আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Arrest Arms Recover ABP Ananda Bengali News