Berhampore: বহরমপুরে কলেজছাত্রীকে কুপিয়ে খুনে চাঞ্চল্যকর তথ্য, 'ধৃত বিজেপি কর্মী', অভিযোগ দেবাংশুর

বহরমপুরের গোরাবাজারে মেসের সামনে ছাত্রীকে কুপিয়ে খুন! যুবকের হাতে অস্ত্র দেখে কাছে ঘেঁষতে সাহস পেলেন না কেউ! পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কয়েকদিন ধরে সে বহরমপুর থাকছিল। অনুসরণ করছিল কলেজছাত্রীকে। গোরাবাজারের যে মেসে ওই ছাত্রী থাকতেন, সেখানে একাধিকবার রেকি করে। খুনের দিন মোটরবাইক অন্যত্র রেখে এসেছিল সুশান্ত। খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক। এরপর সামশেরগঞ্জে রাস্তায় নাকা চেকিং দেখে ভয় পেয়ে ট্যাক্সি থেকে নেমে মিনিডোরের নীচে গিয়ে শুয়ে পড়ে সুশান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।
 

বহরমপুরে কলেজছাত্রীকে খুনে ধৃত সুসান্ত চৌধুরী বিজেপি কর্মী। দাবি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের। শুভেন্দু বাবু আগের নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে একটাও ভদ্রলোক দেখলাম না। প্রত্যেকেই ধর্ষক, খুনি, চোর, জল্লাদ, লোডশেডিং করে জেতা লোকজন।' ফেসবুকে পোস্ট রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের।

 

দশ বছরের পুরনো সম্পর্ক। পাকা দেখা, বিয়ের শাড়ি কেনার পর গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু। খুনের অভিযোগে গ্রেফতার হবু স্বামী। অভিযুক্তের ৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola