Bhangar :রাতের অন্ধকারে বুজিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি! ভাঙড় দু নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে বেনিয়ম

ABP Ananda LIVE : ভাঙড় দু নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে বেনিয়ম। রাতের অন্ধকারে বুজিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি। দাবি বিরোধীদের। নেপথ্যে রয়েছে তৃণমূল অভিযোগ বিরোধীদের। এমন কোন খবর দলের কাছে নেই দাবি কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষের। অভিযোগ পেয়ে জলাশয় বুজানো বন্ধ করা হয়েছে দাবি পুলিশের। ভাঙড়ের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অভিযোগ উঠেছে এই দু নম্বর ব্লকেই বিজয়গঞ্জ বাজারে বেনিয়ম রাতের অন্ধকারে বুজিয়ে দেওয়া হচ্ছে জলাজমি। দাবি করছেন বিরোধীরা এবং তৃণমূলের দিকেই এই অভিযোগ উঠছে। ভাঙড় দু নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই যে অংশ রয়েছে যেটা বিজয়গঞ্জ বাজারের গায়ে এই যে জলাজমি রয়েছে সেই জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। বিরোধীরা যেটা স্পষ্ট করছেন যে এই জলাজমি ভরাট করার কাজ কিন্তু শুরু হয়েছে সবেমাত্র এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর কাশিপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পর তা তারা বন্ধ করে দেয়। কিন্তু এই যে জলাজমি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই জলাজমিটাকে ভরাট করে এখানে কিন্তু নির্মাণ কাজ হবে এমন একটা সম্ভাবনা ছিল তেমনটাই কিন্তু বিরোধীদের কথায় স্পষ্ট। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন এবং গোটা ঘটনায় কিন্তু ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের পাশে এই জলাজমি ভরাটের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। যদিও শাসকদল তা অস্বীকার করেছে। গোটা ঘটনায় উত্তরকাশিপুর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তেমনটাই পুলিশ সূত্রে খবর।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola