Bharat Jodo Yatra in Bengal: বাংলায় শুরু ভারত জোড়ো যাত্রা, নেতৃত্বে অধীর চৌধুরী। Bangla News
দলের প্রতিষ্ঠা দিবসের দিন, অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলায় শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সাগর থেকে পাহাড়, প্রায় ৮০০ কিলোমিটার পদযাত্রা হবে। মোদি সরকারের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সরব হবে কংগ্রেস। অধীর চৌধুরী ছাড়াও আবদুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠকরা অংশ নেবেন।গঙ্গাসাগর থেকে দার্জিলিং পর্যন্ত এই পদযাত্রায় সামিল হতে বহু কংগ্রেস কর্মী, সমর্থকরা চলে আসেন গঙ্গাসাগরে। এদিন সাগর থেকে জল তুলে, কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। ইতিমধ্যেই দেশজুড়ে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News Congress ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bharat Jodo Yatra