Bhatar News: ভাতারে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মহিলা চিকিৎসকের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে সিভিক ভলান্টিয়ারের হুমকি! আরজি কর কাণ্ডের মধ্যেই ভাতারে মহিলা চিকিৎসককে 'হুমকি'! 'মত্ত অবস্থায় ভাতার হাসপাতালে হাজির সিভিক ভলান্টিয়ার' চিকিৎসা শুরুর পরেও হঠাৎ মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ । আরজি করে কী হয়েছে, দেখেছেন তো? আপনার সাথেও করে দেব' । সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মহিলা চিকিৎসকের । ভাতার থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় গ্রেফতার

মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক। নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। রাত ৩টে পর্যন্ত বিশ্রাম নিয়েছেন চিকিৎসক. প্রমাণ মিলেছে এমনটা। সিসিটিভি-তে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ, একজনের কথায় অসঙ্গতি মেলে। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন। সিসিটিভি-তে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। ৩০ মিনিটের ব্যবধানে সেমিনার রুম থেকে বেরনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola