Bhatpara: চার মাস ধরে বেতন বন্ধ, বিক্ষোভে ভাটপাড়া পুরসভার অস্থায়ী শ্রমিকরা | Bangla News

ভাটপাড়া (Bhatpara) পুরসভার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গত চারমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। নিয়মিত বেতন-সহ একাধিক দাবিতে এদিন সব কাজ বন্ধ রেখে ভাটপাড়া পুরসভার ওয়ার্কশপের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। ঘটনাস্থলে যাওয়ায় ১০ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন রায়কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পুরবোর্ড গঠিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আশ্বাস জয়ী তৃণমূল (TMC) প্রার্থীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola