Bhupatinagar: ভূপতিনগরে বিস্ফোরণের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা, তৃণমূল কর্মীর দেহের আজই ময়নাতদন্ত
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। বিস্ফোরণে মৃত তৃণমূলের বুথ সভাপতি ও ২ তৃণমূল কর্মীর দেহের আজই ময়নাতদন্ত হবে। কী কারণে বিস্ফোরণ, তা জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহে আসতে পারেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে, শুক্রবার রাতে ভূপতিনগরের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তৃণমূল নেতা ও দুই তৃণমূল কর্মী লালু মান্না ও বিশ্বজিৎ গায়েনের ঝলসানো দেহ। রহস্য বাড়িয়ে তিনটি মৃতদেহ মেলে আলাদা আলাদা জায়গা থেকে। বিস্ফোরণের কারণ ও নেপথ্যে কারা রয়েছে, সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
Tags :
Bangla News Bangla News Live Bomb Blast Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ) Politics ABP Ananda Bengali News