Bikaner Express Derailed: উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা, যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2022 06:44 PM (IST)

উত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)। বিকেল ৫ টা নাগাদ বেলাইন হয়ে যায় ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। জানা জাচ্ছে, দ্রুত প্রযুক্তির ব্যবহার করে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু ইতিমধ্যেই সন্ধে হয়ে গেছে, ফলে আলোর ব্যবস্থা করা শুরু হয়েছে।