Biman Banerjee : 'কীভাবে কী হচ্ছে, তা নিয়ে আমাদেরও সন্দেহ আছে', পার্থ-ইস্যুতে মন্তব্য বিধানসভার অধ্যক্ষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2022 06:11 PM (IST)
"কীভাবে কী হচ্ছে, না হচ্ছে..তা নিয়ে আমাদেরও যথেষ্ট সন্দেহ আছে। তবে যেহেতু তদন্ত চলছে এনিয়ে কোনও মন্তব্য করব না। মুখ্যমন্ত্রী বলেছেন, সময় মেনে তদন্ত হোক। তদন্তের নামে বছরের পর বছর চলতে পারে না। নির্দিষ্টভাবে বলা আছে, তদন্ত কবে শেষ করতে হবে।" পার্থর গ্রেফতারি ইস্যুতে প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।