Birati Shootout Update: কয়েক মিনিটেই কাজ শেষ! বিরাটির তৃণমূল কর্মী খুনে উঠছে সুপারি কিলার তত্ত্ব

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  22 Jul 2021 03:03 PM (IST)
ABP News

সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে বিরাটির তৃণমূল কর্মীকে? এমনই প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। কয়েক মিনিটের মধ্যে অপারেশন শেষ করে যেভাবে দ্রুত এলাকা ছেড়ে পালায় আততায়ীরা তা কোনও পেশাদার খুনি ছাড়া সম্ভব নয়। এমনটাই তদন্তকারীদের ধারনা। ২১ জুলাইয়ের রাতে বিরাটিতে পার্টি অফিসের কাছেই গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী শুভ্রজিত দত্তকে। তৃণমূলের (TMC) অভিযোগ, খুনের নেপথ্যে বিজেপির (BJP) হাত রয়েছে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ওয়ার্ড অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, তিন-চারজন দুষ্কৃতী দু'টি বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী ইমারতি ব্যবসায় জড়িত ছিলেন। পাশাপাশি পুলিশ জানতে পেরেছে গতকাল দুপুরে ওই এলাকায় বাবুলাল নামে এক দুষ্কৃতীকে মারধর করা হয়। খুনের ঘটনায় সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Birati Shootout Update: কয়েক মিনিটেই কাজ শেষ! বিরাটির তৃণমূল কর্মী খুনে উঠছে সুপারি কিলার তত্ত্ব

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি16 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম16 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন16 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি17 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন