Birbhum : 'দলের কাছে তিনি ব্রাত্য', তৃণমূল ছাড়লেন অনুব্রত ঘনিষ্ঠ নেতা
অভিমান এবং ক্ষোভের কারণে বীরভূমে দল ছাড়লেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। জেলা পরিষদের সদস্য ও বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি বিপ্লব ওঝার দাবি, গত একবছর ধরে দলের কাছে তিনি ব্রাত্য। দল কোনও কর্মসূচিতে তাঁকে ডাকে না। এর মধ্যে গরুপাচারকাণ্ডে জেলে গিয়েছেন অনুব্রত মণ্ডল। তাই সব মিলিয়ে দলের প্রতি ক্ষোভ ও অভিমানে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেতা। গুরুত্ব পেয়েছেন, তারপরেও দল ছাড়ছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তৃণমূলে সম্মান পাচ্ছেন না, বিজেপিতে এলে পাবেন, মন্তব্য বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Birbhum Tmcleaderresigns