Birbhum: বিধি মেনে ছোট করে জয়দেবের মেলাতেই সম্মতি সরকারের | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jan 2022 08:06 PM (IST)

করোনা (Corona) আবহে মেলা না করার সিদ্ধান্ত নিয়েও চারদিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। আজ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বিধি মেনে ছোট করে হবে জয়দেবের মেলা। সরকারের এই সিদ্ধান্ত বদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ও সিপিএম (CPM)।