Tarapith News: আর জি কর কাণ্ডের আবহে এবার তারাপীঠে নারী নির্যাতনের অভিযোগ। ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কর কাণ্ডের আবহে এবার তারাপীঠে নারী নির্যাতনের অভিযোগ। ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রেখে ব্ল্যাকমেলের অভিযোগ। অভিযুক্তদের মধ্যে ২ জন নাবালক বলে দাবি। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। এর আগেও মেমারি, ফালাকাটা সহ বেশকিছু জায়গায় নারী নির্যাতনের অভিযোগ এসেছে।
ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগ। উপনির্বাচনের আগে অর্জুনকে তলব। ১২ নভেম্বর ভবানী ভবনে তলব করা হল বিজেপি নেতাকে। এক সপ্তাহ আগে তলব করলেও আসেননি অর্জুন, দাবি CID সূত্রে। 'ইচ্ছে করেই উপনির্বাচনের আগের দিন তলব, হাইকোর্টে যাব', ১২ নভেম্বর ভবানীভবন তলব নিয়ে দাবি অর্জুন সিংহের। একদিন আগে সই করা নোটিশ আজ কীভাবে? প্রশ্ন অর্জুনের।
এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। হবিবপুরে ফাঁকা বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় পরিবারকে মারধর, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিরও অভিযোগ।