Birbhum: বিজেপি নেতার বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, 'আতঙ্ক ছড়াতে চাইছে তৃণমূল', অভিযোগ পদ্মশিবিরের | Bangla News
abp ananda | 07 Feb 2022 12:33 PM (IST)

পুরভোটের আগে বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয়। পুরভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, দাবি বিজেপির। আদতে সরস্বতী পুজোর চাঁদা নিয়ে গন্ডগোল, ভোটের আগে প্রচার পেতে মিথ্যা অভিযোগ, বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের।