Birbhum: সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই মজুত করা হয়েছিল বিস্ফোরক, দাবি NIA-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2022 11:50 PM (IST)

ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই মজুত করা হয়েছিল বিস্ফোরক। বীরভূমের লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায়, চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল NIA। যা নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল।