Birbhum: রামপুরহাট কিষাণ মাণ্ডির কাছে বোমা উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2021 11:28 AM (IST)

বীরভূমের রামপুরহাটের কিষাণমাণ্ডির কাছে তাজা বোমা উদ্ধার। গতকাল রাতে কিষাণমাণ্ডির পাঁচিলের ধারে পরিত্যক্ত ব্যাগে বোমা দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দু'টি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা, কী কারণে ওখানে বোমা রেখেছিল খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।