Birbhum News: ময়ূরেশ্বরের ত্রাস তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ময়ূরেশ্বরের ত্রাস তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার। ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার। অভিযোগ করায় ঠিকা কর্মীর মা-কেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ১ লক্ষ টাকা চেয়ে বেল্ট দিয়ে ঠিকা কর্মীকে বুলেটের শাসন। ভিডিও ভাইরাল হওয়ার ৩ দিনের মাথায় গ্রেফতার তৃণমূল কর্মী বুলেট।
শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হঠো স্লোগান। বাঁকুড়ায় ওন্দায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করছেন বিরোধী দলনেতা।
বাগদার পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রাণীতে পথসভা করবেন শুভেন্দু। অনুমতি না থাকায় গতকাল পাথুরিয়াতে সভার প্রস্তুতি বন্ধ করে দেয় প্রশাসন।
প্রশাসন দলদাসের মতো কাজ করছে বলে আক্রমণ করে বিজেপি।