TMC News: বীরভূমে তৃণমূলের কোন্দল-কাঁটা, কাকে নিশানা কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার ? ABP Ananda Live

ABP Ananda LIVE : বীরভূমে তৃণমূলের কোন্দল-কাঁটা । রক্তগঙ্গা বিয়ে দেওয়ার হুমকি ! কাকে নিশানা কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার ?
'আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি, এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ?' মমতাকে খোঁচা শুভেন্দুর
"আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি... তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে, এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ?" মুখ্যমন্ত্রীর চাকরির-বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায়েই সোশাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। "যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন তার কি গ্যারান্টি আছে?"-সহ তিন দফা প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, "আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের ? আজ তাঁরা আপনার এই ঘোষণাকে ‘মৃত্যুপরোয়ানা' বলে উল্লেখ করেছেন।"