Rampurhat Fire: 'প্রাণ বাঁচাতে ঘরে তালা দিয়েছিলাম, ওরা পেট্রোল ছুঁড়ে আগুন লাগিয়ে দিল', জানালেন আহত মহিলা | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2022 05:52 PM (IST)

তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট (Rampurhat)। গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মিলেছে ১০ জনের দেহ, জানাল দমকল। তবে রাজ্য পুলিশের ডিজি (DGP) কিছুক্ষণ আগে জানান, একটি বাড়ি থেকে ৭টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। মোট ৮ জনের মৃত্যু হয়েছে রামপুরহাটের এই ঘটনার জেরে। ঘটনায় আহত এক মহিলা বলেন, "বাইরে বোম পড়ছে দেখে আমরা লুকিয়ে গিয়েছিলাম। নিজেদের বাঁচাতে আমরাই তালা লাগিয়ে দিয়েছিলাম। ওরা পেট্রোল ছুঁড়ে দিয়ে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেবে জানলে ঠিক পালিয়ে যেতাম।"