Birbhum: মিড ডে মিলে ডালের বালতিতে দেখা মিলল সাপের, খাওয়ার পরই অসুস্থ পড়ুয়ারা
বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতিতে দেখা মিলল সাপের। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হল রামপুরহাট মেডিক্যালে। কীভাবে ডালের মধ্যে সাপ? প্রশ্ন তুলে মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বিতর্কের মুখে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান।
Tags :
Bangla News Bangla News Live Mid Day Meal Birbhum News Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Birbhum ABP Ananda Bengali News