Tarapith: তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথিতে সন্ধ্যারতি, আয়োজন বিশেষ পুজোর। Bangla News
abp ananda | 19 Oct 2021 06:31 PM (IST)

আজ তারামায়ের আবির্ভাব তিথি। বীরভূমের তারাপীঠে শুক্লা চতুর্দশীতে তারামায়ের বিশেষ পুজো হয়। এদিন গর্ভগৃহ থেকে এনে বিরাম মঞ্চে পুজো হয় তারামায়ের। লক্ষ্মীপুজোর দিন ভক্তরা প্রতিমাকে স্পর্শ করে পুজো দিতে পারেন। সকাল থেকে ভিড় করেছেন দর্শকরা। চতুর্দশী তিথি ছেড়ে পূর্ণিমা শুরু। তারা মায়ের আবির্ভাব তিথিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সন্ধ্যারতি।