Tarapith: তারা মায়ের আবির্ভাব দিবস, চলছে কুমারী পুজো, মঙ্গলারতির পর দেওয়া হল শীতল ভোগ

ABP Ananda  |  08 Oct 2022 11:39 AM (IST)
ABP News

শুক্লা চতুর্দশী তিথিতে আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। চলছে কুমারী পুজো। তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। আজ ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ। কথিত আছে, পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই থেকে প্রতিবছর শারদ উত্সবের শেষে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Tarapith: তারা মায়ের আবির্ভাব দিবস, চলছে কুমারী পুজো, মঙ্গলারতির পর দেওয়া হল শীতল ভোগ

TRENDING VIDEOS

'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা2 Minutes ago

কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital13 Minutes ago

নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!25 Minutes ago

দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা50 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন