Belur Math: আজ শ্রী শ্রী ঠাকুরের ১৮৮ তম জন্মতিথি, বেলুড় মঠে সারাদিনব্যাপী উৎসব
বেলুড় মঠে রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে সাড়ম্বড়ে। ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্য়াসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য থাকছে ভোগের ব্যবস্থাও ।