2 crore job: বাবা চাষবাস করেন, মা অঙ্গনওয়াড়ি কর্মী। সেই বাড়িরই ছেলে পেলেন প্রায় ২ কোটি টাকার চাকরি। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2022 11:54 PM (IST)

বাবা চাষবাস করেন, মা অঙ্গনওয়াড়ি কর্মী। সেই বাড়িরই ছেলে পেলেন প্রায় ২ কোটি টাকার চাকরি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাখ মণ্ডল, বাড়ি রামপুরহাটে। যাদবপুরে বসে জানালেন, ফেসবুক, গুগল, অ্যামাজন থেকে চাকরির অফার এসেছে। যাদবপুরে প্লেসমেন্ট আধিকারিক জানালেন, এই বেতনের পরিমাণ আরও বাড়বে